বগুড়ায় ৫ হাজার সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম

বগুড়ায় প্রায় ৫ হাজার সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের উদ্যোগে আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় শুক্রবার (২৮ আগস্ট) বগুড়া পৌর হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বগুড়া জেলার বিভিন্ন এলাকার প্রায় ৫ হাজার নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ ও চশমা সরবরাহের পাশাপাশি ছানি রোগীদের শনাক্ত করে প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। এর মধ্যে পাঁচশত জনকে বিনামূল্যে লেন্সসহ ছানি অপারেশন করার জন্য বগুড়া ২৫০শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন ক্যাম্প পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় তিনি ক্যাম্পের কার্যক্রম ঘুরে দেখেন চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর কান্ট্রি ডাইরেক্টর বাংলাদেশ সেক্টর ড. আহমেদ তাহের হামিদ আলি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহীদ উল নবী সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশন বগুড়ার ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. আফসারুল হাবিব রোজ, আমিনুল হক দেওয়ান সজল,  ডা. ইউনুস আলী, আলনুর চক্ষু হাসপাতাল এর মেডিকেল অফিসার ডাক্তার আবু সাঈদ, আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর ফ্রী ক্যাম্পিং এর ম্যানেজার মো. ওবায়দুজ্জামান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, গাবতলী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান মজনুসহ চিকিৎসক বৃন্দ।

আয়োজকরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে নিম্নআয়ের মানুষের একটি বড় অংশ সময়মতো প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে ছানি ও দৃষ্টিশক্তিজনিত সমস্যায় আক্রান্ত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কোনো মানুষ যেন প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হয় এই মানবিক দায়বদ্ধতা থেকেই কর্মসূচিটির আয়োজন করা হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত