শসা বেশি খাওয়া ভালো না

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০১:৩৪ এএম

অনেকেই দ্রুত ওজন কমাতে অনেক বেশি করে শসা খান। কম ক্যালরিযুক্ত ফল শসা। এতে পানির পরিমাণও অনেক। এ ছাড়া শসায় ভিটামিন, মিনারেলস এবং ফাইবার থাকে। শসার এত উপকারিতার কারণে অনেকেই সারা দিন ধরে শসা খেতে থাকেন। শসা মানেই সহজে হজম এবং ওজন কমানোর ওষুধ। এটাই ধারণা। কিন্তু অত্যধিক শসা খেলে শরীরে নানা সমস্যা তৈরি করে।

 তেতো লাগা মানেই অতিরিক্ত টক্সিক থাকে শসাতে। কারণ শসাতে কিউকারবিটাসিন এবং টেট্রাসাইক্লিক ট্রাইটারপেনিওডের মতো রাসায়নিক থাকে, যা শসাকে তেতো করে। এই বিষাক্ত রাসায়নিক শরীরের জন্য ক্ষতিকারক এবং মারাত্মক অ্যালার্জির সৃষ্টি করে। তাই, তেতো শসা খাওয়া ঠিক না।

 শসা ফাইবার সমৃদ্ধ এবং এতে প্রচুর পরিমাণে ঈঁপঁৎনরঃরহ রয়েছে। এই ঈঁপঁৎনরঃরহ যৌগটিতে মূত্রবর্ধক বৈশিষ্ট্য আছে। তবে শসার মধ্যে মূত্রবর্ধক যৌগের পরিমাণ কম। তবে বেশি শসা খেলে ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে।

 পটাসিয়ামের ভালো উৎস শসা। যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। তবে অতিরিক্ত খাওয়া হলে হাইপারক্যালেমিয়ার মতো রোগ দেখা দিতে পারে। বেশি শসা শরীরে পটাসিয়ামের পরিমাণ বাড়িয়ে দেয়। এর ফলে পেটে ফোলাভাব, ক্র্যাম্প, গ্যাস এবং কিডনিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

 শসাতে প্রায় ৯০ শতাংশ পানি থাকে। আর শরীরে যত বেশি পানি যাবে রক্তের পরিমাণ তত বেশি হবে। এর ফলে রক্তনালি এবং হৃদপি-ের ওপর চাপ পড়ে। ফলে হার্ট এবং রক্তনালির ক্ষতিগ্রস্ত হয়।

 যারা সাইনোসাইটিস বা কোনো ক্রনিক রেসপিরেটরি সমস্যায় ভুগছেন, তাদের শসা না খাওয়াই ভালো। চিকিৎসকদের মতে, এই সবজির শীতল প্রভাব রেসপিরেটরি সমস্যা আরও বাড়িয়ে তোলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত