গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ মাদক কারবারি মো. ফারুক হোসেনকে (৩৬) আটক করেছে র্যাব-৬।
বুধবার (১ এপ্রিল) দুপুরে কাশিয়ানী উপজেলার মধুমতী সেতু টোল প্লাজা এলাকা থেকে মাদকসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।
র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোর থেকে মাদক দ্রব্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুমতী সেতু টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল। এ সময় ওই এলাকায় মাদক কারবারি মো. ফারুক হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স (WINCEREX) উদ্ধার করা হয়। এছাড়া মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় কাশিয়ানী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ আটককৃত মাদক কারবারিকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী, সময় বরাদ্দ ৩০ মিনিট