গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। বুধবার (১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পরিষদের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের জন্য যেসব কর্মসূচি হাতে নিয়েছেন তা আমি নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করবো। গাজীপুর জেলা পরিষদকে একটি দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একইসঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও জানান, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানো হবে এবং জনকল্যাণমুখী কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে।
জেলা পরিষদের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পসমূহ সময়মতো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর তাকে শুভেচ্ছা জানান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসেনর সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। এ সময় সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসসহ বিএনপির জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামে চৈত্রের টানা বৃষ্টিতে দিশেহারা কৃষক