গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তেল মজুদ করে বেশি দামে বিক্রি করার অপরাধে বকুল চন্দ্র গাইন (৬০) ও শিপ্রা শিখরী (৩৪) নামে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১ এপ্রিল) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে হাজরাবাড়ি গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ বলেছেন, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামে কয়েকজন ব্যক্তি তেল মজুদ করে বেশি দামে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বকুল চন্দ্র গাইন ও শিপ্রা শিখরী নামে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।
প্রেমিকার শ্লীলতাহানির মামলায় গায়ক অন্তু কারাগারে