নজর কাড়ছেন সানজিদা

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৭ এএম

র‌্যাম্প মডেলিং থেকে অভিনয়ে এসে ইতিমধ্যেই বেশ কয়েকটি নাটকে কাজ করে নিজের অবস্থান তৈরি করছেন তরুণ মডেল-অভিনেত্রী সানজিদা তাসনিম। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে অবমুক্ত হওয়া আলোচিত ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছেন। সিরিজটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। এ ছাড়াও তিনি একটি অনুদানের সিনেমাতেও অভিনয় করেছেন। তার মিডিয়া যাত্রা শুরু হয়েছিল একেবারেই শখের বশে। ছোটবেলায় ক্লাস নাইনে থাকার সময় এনটিভিতে নাচ পরিবেশনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। পরে দীপ্ত টিভির রিয়েলিটি শো ‘স্টার হান্ট’-এ অংশ নিয়ে ফাইনালের তিন বিজয়ীর একজন হন। সেই অভিজ্ঞতাই তাকে অভিনয়ের স্বপ্ন দেখায়।

এ প্রসঙ্গে অভিনেত্রী সানজিদা তাসনিম বলেন, ‘র‌্যাম্প মডেলিং আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু অভিনয়ে চরিত্রের আবেগ ধরে রাখা, সংলাপ বলাসবই আলাদা চ্যালেঞ্জ।’ তিনি মানসম্মত কাজের দিকেই বেশি মনোযোগী এবং ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। এবার ঈদে সালাহ উদ্দিন লাভলু পরিচালিত চ্যানেল আইতে সাত পর্বের ধারাবাহিক ‘কুলিন সমাচার’ প্রচারিত হয়েছে, যেখানে তার উপস্থিতিও দর্শকদের নজরে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত