নাসির আলী মামুনের আলোকচিত্র প্রদর্শনী

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৩ এএম

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুনের ৬৬তম একক প্রদর্শনী ‘ফটোজিয়াম : লাইফ অব পয়েট্রি’ আয়োজন করছে। প্রদর্শনীটি আজ শুক্রবার লা গ্যালারিতে উদ্বোধন হবে, চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। এতে দেশের দুই প্রভাবশালী কবি শামসুর রাহমান  ও আল মাহমুদের ওপর নির্মিত সাদা-কালো প্রতিকৃতি ও আর্কাইভাল উপকরণের এক অনন্য সংগ্রহ উপস্থাপিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্কসেরে-শারলে, খ্যাতিমান শিল্পী মনিরুল ইসলাম এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির। প্রদর্শনীতে প্রায় ৬০টি আলোকচিত্র ও অপ্রকাশিত ভিডিও প্রদর্শিত হতে যাচ্ছে, যা সাদা-কালো আলোকচিত্রের চিরন্তন সৌন্দর্যকে তুলে ধরবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত