পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মানেই যেন বিনোদনের নতুন খোরাক। মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের নানা ঘটনায় এবার শুরু থেকেই আলোচনায় টুর্নামেন্টটি। ফখর জামানের বল টেম্পারিং কিংবা হোটেলে অনাকাঙ্ক্ষিত অতিথি নিয়ে যখন গুমোট পরিস্থিতি, তখনই করাচি কিংস বনাম রাওয়ালপিন্ডি ম্যাচ উপহার দিল এক মজাদার মুহূর্ত।
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির বিপক্ষে ৩৪ বলে ৭৪ রানের টর্নেডো ইনিংস খেলে ম্যাচসেরা হন করাচি কিংসের আজম খান। ম্যাচ শেষে যখন তিনি পুরস্কার নিতে এবং সাক্ষাৎকার দিতে আসেন, তখনই শুরু হয় ঝুম বৃষ্টি। উপস্থাপক থেকে শুরু করে সবাই যখন ছোটাছুটি করছেন, তখনই দৃশ্যপটে হাজির কার্লোস ব্রেথওয়েট।
আজম খানকে বৃষ্টি থেকে বাঁচাতে তার মাথার ওপর ছাতা ধরে দাঁড়িয়ে থাকেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার। এই মজার ভিডিওটি মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। একই ম্যাচে করাচির হয়ে ৫০ রান করা অজি তারকা ডেভিড ওয়ার্নারকেও নিয়ে একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল।
ম্যাচ শেষে সতীর্থ ও টিম ডিরেক্টর হায়দার আজহারের সঙ্গে ওয়ার্নারের কথোপকথন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা শুরু হয়। তবে ওয়ার্নার নিজেই এক্স-এ (সাবেক টুইটার) বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, তিনি কেবল হায়দার আজহারকে বলেছিলেন, প্রথমে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে গিয়ে হাত মেলাতে।
আচরণবিধি ভঙ্গের দায়ে অভিষেক শর্মাকে তিরস্কার, কাটা গেল ম্যাচ ফি
রোনালদোর ১৫ বছরের ছেলের সঙ্গে ২৭ বছরের ব্রাজিলিয়ান তরুণীর প্রেমের গুঞ্জন কতটা সত্যি?