‘শীর্ষ সন্ত্রাসী’ বড় সাজ্জাদের সহযোগী সাদ্দাম গ্রেপ্তার

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম

বিদেশে পলাতক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী সাদ্দাম হোসেন ওরফে ‘গলাকাটা বাচা’কে (৩৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গতকাল শুক্রবার বিকেলে সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাচা নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনির আব্দুল করিমের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, বাচা দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে একাধিক মামলা রয়েছে। র‌্যাবের দাবি, গলাকাটা বাচা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী প্রকাশ বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে নগরের পাঁচলাইশ, চকবাজার, ডবলমুরিং, বায়েজিদ  বোস্তামী, আকবর শাহ ও সীতাকু- থানায় সাতটি মামলা রয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত