প্রবাসী ট্রাইব্যুনাল চেয়ে আইনমন্ত্রীকে স্মারকলিপি

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম

প্রবাসীদের বাংলাদেশে থাকা বাড়িঘর, অর্থ ও সম্পত্তি নিয়ে বিভিন্ন আইনি জটিলতা দ্রুত সমাধান করে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সংগঠনটির একটি প্রতিনিধিদল সচিবালয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি দিয়েছেন।

সংগঠনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন— অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরী, এ এইচ ইমরুল কায়সার, মো. মাহবুবুল ইসলাম, রিপন বাঁড়ে, মো. মজিবুর রহমান, সৈয়দা শাহিন আরা লাইলি, নাছরিন সুলতানা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রবাসীরা তাদের আয় থেকে বাংলাদেশে যে অর্থ প্রেরণ করেন, সেই বৈদেশিক মুদ্রাই বাংলাদেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি।

কিন্তু প্রবাসীরা বাংলাদেশে ভ্রমণকালে বিভিন্ন হয়রানির স্বীকার ও অধিকার থেকে বঞ্চিত হন। শুধু তাই নয়, প্রবাসীদের বাড়িঘর, সম্পত্তি অনেক ক্ষেত্রে নিজ গ্রামের প্রভাবশালীরা জোর পূর্বক দখল করে রাখেন, কিন্তু অনেক ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার কারণে আইনগত প্রতিকার থেকে বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা।

এ কারণে প্রবাসীদের একটি বড় অংশ বাংলাদেশে বিনিয়োগে নিরুৎসাহিত হচ্ছেন। অনেকে তাদের সহায়-সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন। প্রবাসীদের এ সব সমস্যা সমাধানে দ্রুত সময়ে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠন করার দাবি জানানো হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত