গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৪ এপ্রিল) বিকেল সোয়া ৫টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়।
বিক্ষোভে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিতে দেখা যায়। এ সময় তারা গণভোটের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের হাতে ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’; ‘গণভোট মানতে হবে’ প্রভৃতি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
১১ দলীয় ঐক্য ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। সমাবেশে জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। বক্তারা সরকারের বর্তমান রাজনৈতিক অবস্থানের কড়া সমালোচনা করে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।
এর আগে সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
আরো দেখুন ভিডিওতে
