অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল। গণভোটের রায় সরকার একপর্যায় মানতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। শনিবার(৪মার্চ) বিকেলে জয়পুরহাট জেলা জামায়াতের আয়োজনে শহরের ধানমন্ডি এলাকায় পৌর কমিউনিটি সেন্টারে ‘ইউনিট সভাপতি সম্মেলন তিনি এ মন্তব্য করেন।
জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে সম্মেলন আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি রাশেদুল ইসলাম সবুজ, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মওলানা সাইদুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে জেলার ৩২ ইউনিয়ন পরিষদের মধ্যে ২৫ ইউনিয়ন পরিষদের জামায়াতে ইসলামী চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করে ঘোষণা করা হয়।
