স্কুলের ১৮ ফ্যান চুরি, পাহারাদার যখন চোর

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০১:০৩ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ে ১৮ ফ্যান চুরির ঘটনায় আটক নাইটগার্ড আব্দুস সামাদ চুরির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউল্লাহ।

অভিযুক্ত আটক আব্দুস সামাদ উপজেলার আমবাড়িয়া গ্রামের বাসিন্দা।

তার ভাষ্য, রমজানের ছুটি শেষে গত ২৯ মার্চ খোলার দিন চুরির বিষয়টি সবার নজরে আসে। কক্ষগুলো বাইরে থেকে তালাবদ্ধ থাকলেও ভেতরের ফ্যানগুলো উধাও ছিল। যা রহস্যের সৃষ্টি করে। এ ঘটনায় প্রথম থেকেই নাইটগার্ডের ওপর সন্দেহ তৈরি হয়। প্রধান শিক্ষক এ ঘটনায় মাধবপুর থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ নাইটগার্ড আব্দুস সামাদকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি ফ্যান চুরির কথা স্বীকার করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরও জানান, চুরি হওয়া ফ্যানগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত