আগামীকাল মঙ্গলবার থেকে দুই বেলা সংসদ অধিবেশন বসবে। আজ সোমবার সংসদ অধিবেশনে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে সোমবার বিকেল ৩টা ৩১ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
