বিসিবিতে ফের পালাবদল

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫০ এএম

৫ আগস্ট ২০২৪ : শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অধিকাংশ পরিচালক আত্মগোপনে চলে যান

২১ আগস্ট ২০২৪ : নাজমুল হাসান পাপন ইমেইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। একই দিনে এনএসসির মনোনয়নে সাবেক অধিনায়ক ফারুক আহমেদ হন বোর্ডের নতুন সভাপতি

৩০ অক্টোবর ২০২৪ : দীর্ঘ অনুপস্থিতি ও বিধিবদ্ধ কারণে পাপনসহ ১১ পরিচালকের পরিচালক পদ বাতিল করে বিসিবি

২৯ মে ২০২৫ : আটজন পরিচালক অনাস্থা প্রস্তাব আনলে এনএসসি ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করে, সভাপতিত্ব হারান তিনি

৩০ মে ২০২৫ : একইভাবে এনএসসি আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক মনোনয়ন দিলে বোর্ডের নতুন সভাপতি হন তিনি

১ অক্টোবর ২০২৫ : বিসিবি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নির্বাচনে ‘সরকারি হস্তক্ষেপ’ ও ‘ইলেকশন ফিক্সিং’-এর অভিযোগ তুলে মনোনয়নপত্র প্রত্যাহার করেন

৬ অক্টোবর ২০২৫ : ঢাকার চল্লিশোর্ধ্ব ক্লাবের বর্জনের মধ্যে রাজধানীর একটি হোটেলে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়, রাতে বুলবুলকে সভাপতি, ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেনকে সহসভাপতি করে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়

জানুয়ারি-মার্চ ২০২৬ : নির্বাচনে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে তামিম ইকবালসহ বেশ কয়েকজন সংগঠক তদন্তের দাবি জানান; এনএসসি তদন্ত কমিটি গঠন করে

৪ এপ্রিল ২০২৬ : একদিনেই চারজনসহ সাত পরিচালক ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবি থেকে

পদত্যাগ করেন

৫ এপ্রিল ২০২৬ : নির্বাচনের অনিয়ম তদন্তে গঠিত কমিটি বিসিবির গঠনতন্ত্র সংশোধনের সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়

৭ এপ্রিল ২০২৬ : তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এনএসসি বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত বোর্ড ভেঙে দেয়। তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়

×
সর্বশেষ সর্বাধিক পঠিত