পহেলা বৈশাখ ঘিরে নিিদ্র নিরাপত্তা ডিএমপির

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৩ এএম

পহেলা বৈশাখ উদযাপন ঘিরে বাড়তি জনসমাগমের কথা মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা সংস্থাসহ সব নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিিদ্র নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা থাকবে। সেই সঙ্গে একটি সুপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়ন ও সাধারণ মানুষের কোনো ভোগান্তি এড়ানো। জনগণের জানমালের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন চলাচলের জন্য পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণসংক্রান্ত সমন্বয় সভা হয়েছে। গতকাল বুধবার ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের অনুষ্ঠান পালন করা হবে। বিগত বছরগুলোর চেয়ে এবারের অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি অনেক বেশি হবে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর জনগণের যে আস্থা তৈরি হয়েছে, তার প্রতিফলন ঘটবে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে।

সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ওয়াসা, গণপূর্ত, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবির চারুকলা অনুষদ, টিএসসির সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাসাস, ছায়ানট, ঋষিজ শিল্পগোষ্ঠী, শাক্যমুনি বৌদ্ধ বিহার এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম, এসবির ঢাকা ডিআইজি (ইন্টারনাল অ্যাফেয়ার্স) মীর আশরাফ আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত