হরমুজ প্রণালি সচল করতে ট্রাম্প–স্টারমার ফোনালাপ

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১০:১২ এএম

হরমুজ প্রণালি সচল করতে ‘কার্যকর পরিকল্পনা’ নিয়ে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজগুলো যেন অবাধে চলাচল করতে পারে, সেজন্য একটি ‘কার্যকর পরিকল্পনা’র প্রয়োজনীয়তা নিয়ে দুই প্রধানমন্ত্রী ডনাল্ড ট্রাম্প ও কিয়ার স্টারমার কথা বলেছেন।

যুদ্ধের পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন ব্যবস্থাপনার কথা বলে আসছে ইরান। এর মাধ্যমে কার্যত এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল বসানোর ইঙ্গিত দিয়েছে দেশটি।

বর্তমানে উপসাগরীয় অঞ্চলে বৃটিশ মিত্র দেশগুলো সফর করছেন স্টারমার। সফরের অংশ হিসেবে কাতার, সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত