সম্পর্ক অস্বীকার মেলানিয়া ট্রাম্পের

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১১:০৬ এএম

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না এবং তিনি তার কোনো ভুক্তভোগীও নন। এ নিয়ে ছড়ানো 'মিথ্যা' বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে মেলানিয়া বলেন, এপস্টেইনের মাধ্যমে তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের পরিচয় হয়েছে এমন দাবি সঠিক নয়। তিনি জানান, ১৯৯৮ সালে নিউইয়র্কের একটি পার্টিতে ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয় এবং ২০০০ সালে একটি অনুষ্ঠানে প্রথমবার এপস্টেইনের সঙ্গে দেখা হয়।

এ সময় কংগ্রেসকে এপস্টেইন কাণ্ডের ভুক্তভোগীদের প্রকাশ্যে সাক্ষ্য দেওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি, যা ইস্যুটিকে নতুন করে আলোচনায় এনেছে।

মেলানিয়া আরও দাবি করেন  এপস্টেইন বা তার সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে তার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। নিউইয়র্ক ও পাম বিচে মাঝে মাঝে একই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও কখনো বন্ধুত্ব ছিল না।

উল্লেখ্য, ২০০৮ সালে অপ্রাপ্তবয়স্কদের যৌন কাজে প্ররোচনার অভিযোগে দোষ স্বীকার করেন এপস্টেইন। ২০১৯ সালে নাবালক পাচারের মামলায় বিচারাধীন অবস্থায় কারাগারে তার মৃত্যু হয়, যা আত্মহত্যা বলে উল্লেখ করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত