যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে পাকিস্তানে নিরাপত্তা জোরদার

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলকে নিয়ে শনিবার শান্তি আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। শর্তসাপেক্ষ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। এমন প্রেক্ষাপটেই গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানে আলোচনাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের এই আলোচনাকে কেন্দ্র করে দেশটির রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিশেষ করে সরকারি ভবন ও বিভিন্ন দূতাবাস থাকা শহরের রেড জোন এলাকার আশপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান প্রতিনিধি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত