ওয়াদা ভঙ্গের সংসদে পরিণত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ: নাহিদ

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১১:১২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ একটি ওয়াদা ভঙ্গের সংসদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলে সবার ঐক্যমত্য ছিল। কিন্তু আধা ঘন্টা আগে এই বিল উত্থাপন করা হয়, সংশোধনী এনে। অথচ আমাদেরকে কাউকে না জানিয়ে সংশোধনী সম্পর্কে জানানো হয়নি। এক ধরনের ছলচাতুরির মাধ্যমে এটি পাশ করানো হয় এবং একটি ভুল অপব্যাখ্যা দেওয়া হয়। সেই প্রতিবাদে বিরোধীদলীয় নেতার নেতৃত্বে আমরা আজকে ওয়াকআউট করেছি।

শুক্রবার(১০এপ্রিল) রাতে জাতীয় সংসদের অধিবেশন শেষে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ। জামায়াত ও বিরোধী জোটের শীর্ষস্থানীয় সংসদ সদস্যরা ।

নাহিদ বলেন, বিরোধীদলের নেতার নেতৃত্বে আজকের সংসদ অধিবেশন থেকে আমরা ওয়াকআউট করেছি। আজকের অধিবেশন আমরা সম্পূর্ণ সময় থাকার অনেক চেষ্টা করেও থাকতে পারিনি। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের অনেক জাতীয় গুরুত্বপূর্ণ অধ্যাদেশ গুলোকে বিলে পরিণত করা হয়েছে। অনেকগুলো বিষয়ে বিএনপির সরকার ওয়াদা ভঙ্গ করেছে। তিনি বলেন, আজকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যে বিল উত্থাপিত হয়েছিল আইনে পরিণত হওয়ার জন্য সেই বিল পাশ করার ক্ষেত্রে ওয়াদা ভঙ্গ হয়েছে।

আমাদের কথা ছিল বিশেষ কমিটিতে ৯৮টি অধ্যাদেশ যেখানে সবাই ঐক্যমত আমরা পোষণ করেছিলাম। একটি সমঝোতা হয়েছিল যে এই বিলগুলো নিয়ে আমরা কেউই আসলে আপত্তি তুলবো না। এটাতে আমরা সবাই ঐক্যবদ্ধ। কিছুটাতে আমাদের নোট অব ডিসেন্ট ছিল। আমাদের যেগুলো নোট অব ডিসেন্স ছিল সেগুলো আলোচনায় আসার কথা ছিল। বিশেষ কমিটিতেও সিদ্ধান্ত হয়েছিল। কার্যদেষ্টা কমিটিতে স্পিকারের সভাপতিত্বেও সে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম আধা ঘন্টা আগে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিলটিতে একটি সংশোধনী আনা হয়। আমাদেরকে না জানিয়ে কাউকে, না জানিয়ে এক ধরনের ছলচাতুরির মাধ্যমে এটি পাশ করানো হয় এবং একটি ভুল অপব্যাখ্যা দেওয়া হয়।

তিনি বলেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সেগুলোও ল্যাপস হয়ে যাচ্ছে এবং সেগুলো আলোচনারও কোন সুযোগ রাখা হয়নি। কথা ছিল আজকে ১২ টা পর্যন্ত হলেও সে আলোচনার সুযোগ থাকবে। ফলে একটি ওয়াদা ভঙ্গের সংসদে পরিণত হয়েছে আমাদের সংসদ। ফলে সেই প্রতিবাদে বিরোধীদলীয় নেতার নেতৃত্বে আমরা আজকে ওয়াকআউট করেছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত