নায়ক ও প্রযোজক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরুর পর থেকেই দেশীয় সিনেমা পিপাসুদের কাছে অন্যরকম এক তারকা বনে যান এম এ জলিল অনন্ত। পাশাপাশি নিজের সিনেমায় স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাকে নায়িকা করায় অল্প সময়েই আলোচনায় চলে আসেন তারা। তবে তাদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পাওয়ায় দর্শকদের মাঝেও আগের সেই আগ্রহ কিছুটা কমে যায়।
চলতি বছরের শুরুতে ব্যবসায়িক সংকটের কথা উল্লেখ করে অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথাও জানান অনন্ত জলিল। তিনি নিজেই জানান, তার গার্মেন্টস ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে। সে সময় তিনি বলেন, অভিনয় নিয়ে এখন আর তেমন কোনো ভাবনা নেই, এমনকি হাতে থাকা সিনেমার কাজও শেষ করতে পারছেন না। কিছুদিনের ব্যবধানে স্ত্রী বর্ষাও সন্তানদের কথা ভেবে অভিনয় ছেড়ে দেয়ার আভাস দেন বর্ষাও।
তবে নতুন খবর হলো চলতি বছরেই আবারও পর্দায় ফিরছেন এই তারকা দম্পতি। পরিচালক মোহাম্মদ ইকবালের ছবি ‘কিল হিম-২’-এ অভিনয় করবেন তারা। শিগগিরই ছবিটির শুটিংয়ে অংশ নেবেন বলেও জানিয়েছেন অনন্ত জলিল। তিনি বলেন, ‘২০২২ ও ২০২৩ সালে আমাদের সিনেমা মুক্তির পর প্রায় দুই বছর আমরা নতুন কোনো সিনেমা রিলিজ করতে পারিনি। এর প্রধান কারণ ছিল আমাদের ব্যবসায়িক ব্যস্ততা। ব্যবসার কাজে সময় দিতে গিয়ে সিনেমার জন্য আলাদা করে সময় বের করা সম্ভব হয়নি।’
বাজার থেকে সিন্ডিকেট শব্দটিই মুছে ফেলা হবে: বাণিজ্যমন্ত্রী
পাহাড় মাতল মণিপুরি লাই হারাওবা উৎসবে