যুক্তরাষ্ট্রের প্রতি ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতি সম্পূর্ণ অবিশ্বাস রেখেই আসন্ন আলোচনায় বসছে তেহরান। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে।

আরাগচি বলেন, ইরান তার জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে তিনি ওয়াশিংটনের অতীত আচরণকে ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ এবং ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যা দেন।

উল্লেখ্য, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ শনিবার থেকে দুই দেশের মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত