নান্দাইলে এক রাতে আট গরু চুরি !

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১১:৩১ পিএম

ময়মনসিংহের নান্দাইলে তিন দরিদ্র কৃষকের আটটি গরু চুরি ঘটনা ঘটছে।  শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের  তসরা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকার কৃষক নজরুল ইসলামের একটি বড় ষাঁড়, একটি মাঝারি আকৃতির ষাঁড় ও একটি গর্ববর্তী গাভী চুরির ঘটনা ঘটেছে। মালিক পক্ষের ভাষ্য মতে তিনটি গরুর বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় সারে তিন লাখ টাকা। একই এলাকার হীরেন বাবুর একটি গাভী দুটি বকনা গরু যার আনুমানিক মূল্য পৌনে দুই লাখ টাকা। এছাড়া একই বাড়ির বীমল বাবুর একটি মাঝারি আকৃতির ষাঁড় ও একটি গাভী চুরি হয়েছে যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

ভুক্তভোগি নজরুল ইসলামের ভাই রফিকুল ইসলাম বলেন, আমি রাত দুইটার দিকে ঘুমাতে যাই। কিছুক্ষণ পরেই বাড়িতে কারো আনাগোনা টের পেয়ে উঠে ঘরে গিয়ে দেখতে পাই গোয়ালে নেই। বাড়ির সবাই উঠে খোঁজাখুঁজি শুরু করলে আমাদের বাড়ির একটু ফাঁকে হিন্দু বাড়ির লোকজন ঘুম উঠে দেখতে পায় তাদের গোয়ালেও গরু নেই। স্থানীয় ইউপি সদস্য ফকরউদ্দীন জানান, তিন দরিদ্র কৃষকের প্রায় ৫ লাখ টাকার গরু চুরি হয়েছে। নান্দাইল মডেল থাকার ওসি আজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত