তারা নরখাদক

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪২ এএম

‘নরখাদক’ (Cannibalism) এমন একজন ব্যক্তি বা গোষ্ঠী, যেখানে মানুষ অন্য মানুষের মাংস বা অঙ্গ-প্রত্যঙ্গ ভক্ষণ করে। এটি মূলত প্রাচীনকালে টিকে থাকার কৌশল, সাংস্কৃতিক আচার বা যুদ্ধের অংশ হিসেবে প্রচলিত ছিল। যদিও বর্তমানে এটি অপরাধ ও মানসিক বিকৃতি হিসেবে গণ্য, তবুও পাপুয়া নিউগিনির ফোর উপজাতির মতো কিছু নৃগোষ্ঠী এবং বিশ্বের কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে এর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। প্রাচীনকাল থেকে নরখাদকের চর্চা ছিল। ফ্রান্সের গুহায় সাড়ে ১৪ লাখ বছরের পুরনো মানুষের হাড় দেখে নরখাদকের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হয়, দুর্ভিক্ষ বা যুদ্ধের সময় চরম খাদ্যসংকটে মানুষ বাধ্য হয়ে এ কাজ করেছে।  ফিজির আদিবাসী, তু উদ্রে উদ্রে সর্দার অষ্টাদশ শতাব্দীতে প্রায় ১০০০ মানুষ খেয়ে গিনেস বুকে নাম তুলেছিলেন। আবার ক্যারিবীয় উপজাতিরা নরমাংস খাওয়ার জন্য পরিচিত ছিল। অনেক দেশে নরখাদক সরাসরি নিষিদ্ধ না হলেও হত্যা বা মৃতদেহ অপবিত্র করার আইনে এটি গুরুতর অপরাধ। পাপুয়া নিউগিনিতে এখনো স্বজনের মৃতদেহের মাংস-ঘিলু খায়। ফোর নামের এই বিশেষ উপজাতির বাস দেশের পূর্বাঞ্চলে। তারা সাধারণত নির্জনেই থাকতে পছন্দ করে। মানুষের মস্তিষ্ক ও মাংস অত্যন্ত পছন্দের খাবার এই জাতির। তবে সেটাও আবার পরিবারের মানুষের। এটি তাদের অনেকটা নেশার মতো। তবে এখন তারা বিলুপ্ত। এদের নতুন প্রজন্ম মিশে গেছে সভ্য সমাজে। বদলেছে খাদ্যাভ্যাস। তবে ফোর উপজাতিরা এখনো রয়ে গেছে নিজস্ব পৃথিবীতে, যেখানে অন্যের প্রবেশের অনুমতি নেই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত