হিসাববিজ্ঞান

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১২:১৮ এএম

ষষ্ঠ অধ্যায় : জাবেদা

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

(গত সংখ্যার পর)

নিচের উদ্দীপকটি পড়ে ১৯, ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব আকরাম ২০১৮ সালের ১ জানুয়ারি নগদ ১,০০,০০০ টাকা, ব্যাংক ঋণ ৫,০০,০০০ টাকা ও ১০,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। ঐ মাসে তার লেনদেনগুলো নিম্নরূপ

ক. পণ্য ক্রয় ১০,০০০ টাকা

খ. আয়কর প্রদান ২,০০০ টাকা

গ. পৌরকর পরিশোধ ১,০০০ টাকা

ঘ. ধারে বিক্রয় ৮,০০০ টাকা

১৯. জনাব আকরামের ব্যবসায়ের স্বত্বাধিকারের পরিমাণ কত?

ক. ১,১২,০০০.০০ টাকা                খ. ১,০৫,০০০.০০ টাকা

গ. ১,০৮,০০০.০০ টাকা                ঘ. ১,০৭,০০০.০০ টাকা

২০. জনাব আকরামের ব্যবসায়ে ‘ধারে পণ্য বিক্রয় হিসাব’ সমীকরণ অ=খ+চ এর কোন কোন উপাদানের পরিবর্তন আনবে?

ক. অ ও ঊ        খ. খ ও ঊ        গ. অ ও খ        ঘ. অ, খ ও ঊ  

২১. জনাব আকরামের ব্যবসায়ে ব্যাংক ঋণ গ্রহণের ফলে বৃদ্ধি পাবে

ক. স্বত্বাধিকারে                খ. দীর্ঘমেয়াদি দায়ের

গ. চলতি দায়ের               ঘ. চলতি সম্পদের

২২. মালিকের ব্যক্তিগত তহবিল হতে ব্যবসায়ের কোনো খরচ প্রদান করলে তার জন্য

ক. দায় হিসাব ক্রেডিট করতে হবে

খ. সম্পদ হিসাব ডেবিট করতে হবে

গ. মূলধন হিসাব ক্রেডিট করতে হবে

ঘ. উত্তোলন হিসাব ডেবিট করতে হবে

২৩. তানিয়া এন্ড কোং এর নিকট হতে ১,২০০ টাকা দরে ১০০ পিস শাড়ি ক্রয়। কারবারি বাট্টা ১২% হলে, কারবারি বাট্টার পরিমাণ কত হবে? 

ক. ১৪,৪০০ টাকা            খ. ১২,৪০০ টাকা

গ. ১৫,৪০০ টাকা             ঘ. ১৩,৪০০ টাকা      

২৪. জাবেদা থেকে সহজ হয়

ক. খতিয়ান করা               খ. ক্রয়বিক্রয় জাবেদা করা

গ. ক্রয় জাবেদা করা                     ঘ. বিক্রয় জাবেদা করা

২৫. ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় থেকে টাকা নিলে

ক. মূলধন হিসাবকে ডেবিট করতে হবে

খ. নগদান হিসাবকে ডেবিট করতে হবে

গ. উত্তোলন হিসাবকে ডেবিট করতে হবে

ঘ. ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে

২৬. যন্ত্রপাতির অবচয় ধরা হলো ৫০০ টাকা, এখানে ক্রেডিট কোনটি হবে?

ক. নগদান হিসাব             খ. অবচয় হিসাব

গ. অবচয় সঞ্চিতি হিসাব                ঘ. সঞ্চিতি হিসাব       

২৭. প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়নি কোনটি?

ক. সংশোধনী জাবেদা                   খ. সমন্বয় জাবেদা

গ. সমাপনি জাবেদা                      ঘ. নগদ প্রদান জাবেদা   

২৮. ক্রয় জাবেদায় লেখা হয়

ক. নগদ ক্রয়                   খ. ধারে ক্রয়

গ. নগদ ও ধারে ক্রয়                     ঘ. বিক্রয় ফেরত জাবেদা

উত্তর

১৯. খ, ২০. ক, ২১. খ, ২২. গ, ২৩. ক, ২৪. ক, ২৫. গ, ২৬. গ, ২৭. ঘ, ২৮. খ

লেখক : সহকারী অধ্যাপক, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত