ব্যবসায়িক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের খুলনা অঞ্চলের সব উপশাখার অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬ খুলনা অঞ্চল’। গত ১১ এপ্রিল খুলনা শহরের এক মিলনায়তনে দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির পক্ষ থেকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফাসহ চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার ম-ল। এ ছাড়া খুলনা রিজিওনাল হেড মো. ইফতেখার আহমেদ এবং খুলনা অঞ্চলের সব উপশাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্যে মেহমুদ হোসেন বলেন, ‘গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিই আইএফআইসি ব্যাংকের অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। মাঠপর্যায়ে কর্মরত আমাদের কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার ফলেই ব্যাংকটি দিন দিন আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড়াচ্ছে। আমরা বিশ্বাস করি, আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবার মাধ্যমে খুলনা অঞ্চলের গ্রাহকদের জন্য আইএফআইসি ব্যাংক একটি নির্ভরযোগ্য আর্থিক সঙ্গী হিসেবে প্রতিষ্ঠিত হবে।’
