৩৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করল মাউশি

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০১ পিএম

নির্দেশনা অনুযায়ী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যর্থতার কারণে ৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রবিবার (১২ এপ্রিল) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, গত ৩১ জানুয়ারির মধ্যে ঢাকা ও সিলেট অঞ্চলের উল্লিখিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যর্থ হওয়ায় প্রাথমিকভাবে সতর্ক করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরবর্তীতে বার্ষিক ক্রীড়া আয়োজনে ব্যর্থ হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেখুন তালিকা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত