ইনস্টাগ্রামে এবার করা যাবে এডিট

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৮ এএম

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সুখবর। প্ল্যাটফর্মটিতে যুক্ত হলো বহুল প্রতীক্ষিত ‘কমেন্ট এডিট’ ফিচার। এখন থেকে কোনো পোস্টে কমেন্ট করার পর তাতে ভুল থাকলে বা বানান সংশোধন করতে চাইলে সেটি আর ডিলিট করতে হবে না; বরং সরাসরি এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এই নতুন আপডেটটি বিশ্বজুড়ে রোলআউট করা শুরু হয়েছে। বিশেষ করে যারা তাড়াহুড়ো করে কমেন্ট করতে গিয়ে টাইপিং মিস্টেক বা ভুল তথ্য দিয়ে ফেলেন, তাদের জন্য ফিচারটি আশীর্বাদ স্বরূপ।

নতুন এই ফিচারের আওতায় কোনো কমেন্ট পোস্ট করার পর পরবর্তী ১৫ মিনিট পর্যন্ত সেটি এডিট করার how_to_fix_instagram_algorithmmy  যোগ থাকবে। এই সময়ের মধ্যে ব্যবহারকারী চাইলে একাধিকবার তার মন্তব্য পরিবর্তন বা পরিমার্জন করতে পারবেন। তবে ১৫ মিনিট পার হয়ে গেলে এডিট অপশনটি আর সচল থাকবে না।

যেভাবে এডিট করবেন

কমেন্ট এডিট করা এখন অত্যন্ত সহজ। ব্যবহারকারীকে তার করা কমেন্টের ওপর ট্যাপ করতে হবে। সেখানে নতুন যুক্ত হওয়া ‘Edited’ অপশনে ক্লিক করলে একটি পপ-আপ বক্স আসবে। সেখানে টেক্সট পরিবর্তন করে সেভ করলেই কাজ শেষ।

গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও সীমাবদ্ধতা

লেবেল: এডিট করা কমেন্টের পাশে ধূসর রঙের একটি ‘ঊফরঃবফ’ লেখা থাকবে, যাতে অন্যরা বুঝতে পারে এটি পরিবর্তন করা হয়েছে।

গোপনীয়তা: এডিট করার পর আগের ভার্সন বা আগে কী লেখা ছিল, তা অন্য কোনো ব্যবহারকারী দেখতে পাবেন না (কোনো ভার্সন হিস্ট্রি থাকবে না)।

শুধুমাত্র টেক্সট: বর্তমানে শুধুমাত্র কমেন্টের টেক্সট অংশই এডিট করা যাবে। কমেন্টে যদি কোনো ছবি বা মিডিয়া থাকে, তবে তা পরিবর্তনযোগ্য নয়।

অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে তুলনা

উল্লেখ্য যে, এক্স (টুইটার) তাদের এডিট ফিচারটি নির্দিষ্ট শর্ত বা সাবস্ক্রিপশনের আওতায় রাখলেও ইনস্টাগ্রাম এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য সহজলভ্য করছে। মেটার অন্য প্ল্যাটফর্ম

‘থ্রেডস’-এ আগেই এই সুবিধা চালু করা হয়েছিল। ইনস্টাগ্রামের এই উদ্যোগ প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগকে আরও নির্ভুল এবং স্বাচ্ছন্দ্যময় করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত