পহেলা বৈশাখ মানেই বাংলাদেশিদের উৎসবে নতুন মাত্রা, আর সেই আনন্দ আরও দ্বিগুণ হয়ে ধরা দিয়েছে পরীমনির কাছে। তবে এবারের বৈশাখী উল্লাস শুধুই নিজের জন্য নয়, বরং সন্তানদের ঘিরেই তার যত ব্যস্ততা।
ফেসবুক পোস্টে নিজের ছোটবেলার মধুর স্মৃতি ভাগ করে নিয়েছেন পরী। যেখানে উঠে এসেছে তার সাদামাটা শৈশব আর মায়ের শাড়ির প্রতি গভীর আবেগের কথা। পরীমনি জানান, ছোটবেলায় তিনি তার মা এবং নানীর শাড়ি কেটে বৈশাখের জামা বানাতেন। সেই স্মৃতি মনে করে আবেগাপ্লুত এই নায়িকা বলেন, ‘ছোটবেলায় আমিও আমার মায়ের শাড়ি, নানীর শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম। কি আনন্দ, সে যে কি আনন্দ।’
সেই একই ঐতিহ্যের ছোঁয়া এবার তিনি দিতে চাইছেন নিজের সন্তানদের। নিজের শাড়ি দিয়ে সন্তানদের জন্য বৈশাখী পোশাক তৈরি করেছেন তিনি। সন্তানদের সেই পোশাকে দেখার প্রতীক্ষায় বিভোর পরী। পোস্টে তিনি লিখেছেন, ‘আমি তো শুধু আমার বাচ্চাদের ঘুম থেকে ওঠার অপেক্ষায় আছি। কখন ওরা উঠবে আর তার মায়ের শাড়ি দিয়ে বানানো বৈশাখী জামা পরে আমার চোখের পাতায় ঘুরবে।’
সহযোদ্ধা, সহকর্মীদের নিয়ে আফজাল হোসেনের স্ট্যাটাস
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী