পহেলা বৈশাখ উপলক্ষ্যে পাবনায় জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে 'রুচি বৈশাখী উৎসব ১৪৩৩'। এক বছর বিরতি নিয়ে এ বছর আবারও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর উদ্যোগে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই আয়োজন।
উৎসবটি ছিলো দুই পর্বে বিভক্ত। সকাল ৮টায় শহরের স্বাধীনতা চত্বর ফটক থেকে শুরু হয় বর্ণিল বৈশাখী শোভাযাত্রা। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের রঙে রাঙানো এই শোভাযাত্রায় পাবনার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, নববর্ষের শুভেচ্ছা ছড়িয়ে দেয় সর্বস্তরের মানুষের মাঝে।
পরবর্তীতে সকাল সাড়ে ৮টায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে শুরু হয় উৎসবের দ্বিতীয় পর্ব। মূল আয়োজনের শুরুতেই মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী মন্দিরা চক্রবর্তী ও সোহাগ ডান্স ট্রুপ। এরপর একে একে মঞ্চে সংগীত পরিবেশন করেন ম্যাজিক বাউলিয়ানা ২০২৫-এর সেরা তিন শিল্পী এনামুল হক মধু, মেহজাবিন মোবাশ্বেরা ও সোহাগ নূরী। উৎসবের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলে জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী, ইমরান মাহমুদুল এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী নগর বাউল জেমস-এর পরিবেশনা।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে মাছরাঙা টেলিভিশন। আয়োজনে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী। এছাড়াও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও স্কয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দ, পাবনার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানে অংশ নিয়ে উৎসবটি উপভোগ করেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্দ্রানী নিশি, আলিফ চৌধুরী ও নুসরাত জেরিন। অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী হিসেবে ছিলো মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিন-রাত, স্থানীয় সম্প্রচার সহযোগী ছিলো ভিশন টেকনোলজিস লিমিটেড এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলো মিডিয়াকম লিমিটেড।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর জনপ্রিয় ব্র্যান্ড 'রুচি' সবসময়ই বাঙালির উৎসব ও সংস্কৃতিকে তুলে ধরে এমন আয়োজন করে আসছে। উল্লেখ্য, 'রুচি বৈশাখী উৎসব ১৪৩৩' ছিলো সবার জন্য উন্মুক্ত, যা দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।
বর্ণিল আয়োজনে নতুন বাংলা সনকে স্বাগত জানাল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি