২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম

২০৩০ সালের মধ্যে সোলার পাওয়ার দিয়ে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে একটি খসড়া কমিটি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। 

তিনি বলেন, ‘জ্বালানি খাতে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যপূরণে সরকারি বেসরকারি উদ্যোক্তারা কাজ করতে পারবে।’

এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও সভায় ৬ জুলাই থেকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস হিসেবে জাতীয়ভাবে দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করার কথাও জানান মন্ত্রিপরিষদের সচিব। এ বৈঠকে মোট তিনটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত