জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পিএম

চট্টগ্রামের হাটহাজারীর মেখলে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে করা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। তবে তার বিরুদ্ধে আইনজীবী হত্যাসহ আরও ছয়টি মামলা রয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, পিবিআইয়ের প্রতিবেদন জমা হওয়ার পর কারাগারে আটক চিন্ময় কৃষ্ণ দাসকে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়। পরে তার পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালে দায়ের করা এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস সহ মোট ছয়জনকে আসামি করা হয়। মামলাটি দণ্ডবিধির আওতায় করা হয়েছে এবং তদন্ত শেষে পিবিআই প্রতিবেদন দাখিল করে। এর আগে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আদালত দিন ধার্য করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত