হাইকোর্টে ৬৩ বেঞ্চ গঠন

এক মাস অবকাশ শেষে রবিবার থেকে নিয়মিত বিচারকাজ

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৫ এএম

এক মাস অবকাশকালীন ছুটি শেষে রবিবার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারকাজ শুরু হচ্ছে। এজন্য ৬৩টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বেঞ্চ গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী ১৯ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনা করার জন্য এসব বেঞ্চ গঠনের বিষয়টি উল্লেখ করা হয়। এর মধ্যে ৩৪টি দ্বৈত ও ২৯টি একক বেঞ্চ রয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে সুপ্রিম কোর্টের এক মাসের অবকাশ (সাপ্তহিক ও সরকার নির্ধারিত ছুটিসহ) ছুটি শুরু হয়। তবে এ সময়ে হাইকোর্টের কিছু নির্ধারিত বেঞ্চে বিচারকাজ (ছুটির দিন ব্যতীত) চলে। এ ছাড়া অবকাশের সময় আপিল বিভাগের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল। তবে এই সময়ে নির্ধারিত দিনে আপিল বিভাগের চেম্বার আদালতে বিচারকাজ চলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত