শুভেচ্ছাবার্তায় নেক্সটজেন ইন্টারন্যাশনাল স্কুল

বাংলা নববর্ষ বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ এএম

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান নেক্সটজেন ইন্টারন্যাশনাল কোডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (নাইস) স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। পহেলা বৈশাখ কেন্দ্র করে গত মঙ্গলবার দেওয়া এক শুভেচ্ছাবার্তায় প্রতিষ্ঠানটি জানায়, বাংলা নববর্ষ শুধু একটি ক্যালেন্ডার পরিবর্তনের দিন নয়; এটি বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি, যা মানুষের জীবনে নতুন উদ্দীপনা, আশা ও প্রেরণা যোগ করে।

বার্তায় বলা হয়, বিশ্বের বুকে বাংলাদেশি পরিচয় আমাদের গর্ব। মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতেই আমাদের জাতিসত্তা গড়ে উঠেছে। পহেলা বৈশাখের উৎসব সেই সাংস্কৃতিক চেতনা ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একই স্রোতে যুক্ত করে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন নাইসের চেয়ারম্যান খন্দকার সাব্বির মোহাম্মদ কবীর। তিনি বলেন, পহেলা বৈশাখ কেবল উৎসব নয়, এটি একটি সর্বজনীন মিলনমেলা, যেখানে সবাই ভেদাভেদ ভুলে একসঙ্গে আনন্দে শামিল হয়। তিনি বলেন, নববর্ষ মানুষের জীবনে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন ও ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে আসে। এই দিনে তিনি দেশবাসীর কল্যাণ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। শুভেচ্ছাবার্তায় তিনি আশা প্রকাশ করেন, পহেলা বৈশাখের আলোয় সমাজ থেকে সব অন্ধকার ও অস্থিরতা দূর হয়ে ব্যক্তি, সমাজ এবং জাতীয় জীবনে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত