মাদারীপুরের শিবচরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতীকী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শিবচর পৌর বাজারের লালন মঞ্চে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কর্মসূচি শেষে দলের নেতারা জানান, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতেও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।
এসময় শিবচর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জিন্নাত ওয়ালীদ খান, শিবচর পৌর যুবদলের সাবেক সভাপতি জামাল শিকদারসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
