সাধারণত গ্রীষ্মকালেই বছরের প্রায় ৪০ শতাংশ আয় হয় হলিউডের সিনেমা ব্যবসায়। এবারের মৌসুম শুরু হবে মে মাসে মুক্তি পাওয়া দ্য ডেভিল ওয়ার্স প্রাডা টু দিয়ে।এ ছাড়া মুক্তি পাবে জনপ্রিয় মহাকাশভিত্তিক সিরিজের নতুন সিনেমা দ্য ম্যান্ডালোরিয়ান এবং গ্রোগু। যেখানে দর্শকের প্রিয় ছোট চরিত্র বেবি ইয়োডাকে বড় পর্দায় দেখা যাবে। একই সঙ্গে পরিচালক স্টিভেন স্পিলবার্গের নতুন ভিনগ্রহ বিষয়ক সিনেমা ডিসক্লোজার ডে নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।
চলচ্চিত্র বিশ্লেষকেরা বলছেন, করোনাকালের দীর্ঘ বন্ধ ও পরে নানা সমস্যার কারণে সিনেমা হলগুলো এখনো পুরোপুরি আগের অবস্থায় ফিরতে পারেনি। তবে চলতি বছরের শুরুটা ইতিবাচক। কিছু জনপ্রিয় সিনেমার কারণে টিকিট বিক্রি গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেড়েছে। তবুও ২০১৯ সালের আগের সময়ের তুলনায় এখনো টিকিট বিক্রি প্রায় ১৮ শতাংশ কম রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা।
তবে সিনেমা হল মালিকরা আশাবাদী। তাদের মতে, বড় বাজেটের একাধিক সিনেমা মুক্তি পেলে দর্শক আবারও আগের মতো হলমুখী হবেন। এজন্য অনেক হল নতুন সাজসজ্জা, বিশেষ আয়োজন এবং দর্শকদের জন্য আলাদা অভিজ্ঞতা তৈরির উদ্যোগও নিচ্ছে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের আশা, এই গ্রীষ্মের সফলতা হলে ব্যবসাকে আবারও শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে পারে।
সার্ক পুনরুজ্জীবিত করা প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান লক্ষ্য: পররাষ্ট্রমন্ত্রী
এক দশক পর প্রাইম ব্যাংকে ফিরলেন মাহমুদউল্লাহ