দেশের যাতায়াতব্যবস্থায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইলেকট্রিক বাইক বা ‘ই-বাইক’, যা ক্রমবর্ধমান জ্বালানি তেলের দাম ও পরিবেশ সচেতনতার প্রেক্ষাপটে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। বিশেষ করে রাজধানী ঢাকায় এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট আমদানিকারকদের তথ্যমতে, গত কয়েক বছরে ই-বাইকের আমদানি কয়েক গুণ বেড়েছে, যা বাজারে এর চাহিদা বৃদ্ধিরই প্রতিফলন। এই ক্রমবর্ধমান চাহিদাকে সামনে রেখে দেশের বাজারে ইউরোপীয় স্ট্যান্ডার্ডের আধুনিক মডেলের ‘পোল্যাক্স’ ই-বাইক সিরিজ নিয়ে এসেছে ম্যাস গ্লোবাল সলিউশনস লিমিটেড। বিশ্বে ই-বাইক প্রযুক্তিতে শীর্ষস্থানীয় চীনের উন্নত প্রযুক্তি ও টেকসই কাঠামোর সমন্বয়ে প্রতিষ্ঠানটি চারটি ভিন্ন মডেলের বাইক বাজারে এনেছে। সংশ্লিষ্টরা জানান, প্রতিটি মডেলই বাংলাদেশের সড়কব্যবস্থা ও গ্রাহকের প্রয়োজন বিবেচনায় ডিজাইন করা হয়েছে, যা সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে সক্ষম। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাসুদ রেজওয়ান বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের কারণে পোল্যাক্স ই-বাইকগুলো থেকে কোনো ধরনের কার্বন নির্গমন হয় না।
×
