বগুড়ায় পৈতৃক ভিটা  ‘জিয়াবাড়ি’ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পিএম

গাবতলীর বাগবাড়ীতে ১৯ বছর পর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি ‘জিয়াবাড়ি’তে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে তিনি তার পিতা শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ বাড়িতে প্রবেশ করেন। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তিনি ‘জিয়াবাড়ি’তে গিয়েছিলেন।

‘জিয়াবাড়ি’ পরিদর্শনের আগে প্রধানমন্ত্রী বাগবাড়ির জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। পরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে নারীদের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন।

এ ছাড়া বাগবাড়ির নশিপুর এলাকায় কোদাল দিয়ে মাটি কেটে চৌকিদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এর আগে বগুড়া পৌর ভবনে সিটি করপোরেশনের কার্যক্রম উদ্বোধন এবং আদালত ভবন থেকে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড সিস্টেম চালু করেন প্রধানমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত