বগুড়ায় ব্রীজের নিচে ময়লার ভাগাড়, পরিস্কার করল স্বেচ্ছাসেবীরা

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৫:২৪ পিএম

বগুড়া নবনির্মিত ব্রীজের শাহ ফতেহ আলী সেতুর নিচে ময়লা ভাগাড়ে পরিণত হয়েছিল। তা সম্প্রতি যোগাযোগ মাধ্যমে সাধারণ নাগরিকরা তুলে ধরলে বিষয়টি নজরে আসে সিটি করপোরেশনের। এরপর ওই সেতুতে শুক্রবার সকালে বগুড়া সিটি কর্পোরেশনের সহযোগিতায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে বিডি ক্লিন বগুড়া টিম।

বিডি ক্লিন বগুড়ার শতাধিক স্বেচ্ছাসেবী সদস্য এবং বগুড়া সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে সংস্কারকৃত এই সেতুর নিচের অংশের বিভিন্ন জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। টানা কয়েক ঘণ্টার এই পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে সেতুটির নিচের অপরিচ্ছন্ন স্থানটি সম্পূর্ণ পরিষ্কার ও পরিচ্ছন্ন বলে ঘোষণা করা হয়।

অভিযানের শুরুতে উপস্থিত সবাইকে পরিচ্ছন্নতার শপথ বাক্য পাঠ করান বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। ​এ সময় তিনি শাহ ফতেহ আলী সেতুর নিচের অংশের পরিচ্ছন্নতা বজায় রাখার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরও ঘোষণা দেন যে, শহরের বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করতে বিডি ক্লিনের সহযোগিতায় নিয়মিত ও সাপ্তাহিক ভিত্তিতে এমন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করার জোরালো ইচ্ছা রয়েছে তাঁর।

এই  উদ্যোগকে সফল করতে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ​পরিমল চন্দ্র দাস, বিডি ক্লিন রাজশাহী বিভাগের আঞ্চলিক সমন্বয়ক ​কে এম মাহবুব আলম জিয়ন, বিডি ক্লিন বগুড়ার উপদেষ্টা ​সাজেদুর রহমান সাজু প্রমুখ। ​এছাড়া, এই পুরো ইভেন্টে জরুরি স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্রিটমেন্ট পরিচালনা করে বগুড়া যুব রেড ক্রিসেন্ট টিম।

​স্থানীয় সচেতন নাগরিক ও যুবসমাজ বিডি ক্লিন ও বগুড়া সিটি কর্পোরেশনের এমন যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।



×
সর্বশেষ সর্বাধিক পঠিত