ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১২:০২ পিএম

রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ড. আহমদ হোসেনকে (৫০) সন্ত্রাসী হামলায় কুপিয়ে জখম করার চাঞ্চল্যকর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকের এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত প্রধান অভিযুক্তসহ  ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, ড. আহমদ হোসেনের বাসা স্বাস্থ্য অধিদপ্তরের পিছনে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে ডিউটি শেষ করে বিকেলে পায়ে হেটে বাসায় ফিরছিলেন তিনি। পথে ব্রাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের পেছনে একটি গলিতে ২ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে ক্যান্সার হাসপাতালেই নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক স্বজন জানান, উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে বেশ কিছুদিন ধরে তার হাসপাতালের ট্রেন্ডার পাওয়ার জন্য রুবেল গ্রুপ হুমকি ধামকি দিয়ে আসছিল। ফোনেও হুমকি দিচ্ছিল। বিষয়টি থানায় অবগত করা হয়েছিল।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত