বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল। ফলে এই অঞ্চলে সংঘাত বা জাহাজ চলাচলে বড় ধরনের বাধা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ এএম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারো ১০০ ডলার অতিক্রম করেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকায় আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১০১.৫৩ ডলারে গিয়ে পৌঁছেছে। একই সময়ে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দামও ১.২৬% বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৯.৩৯ ডলারে বেচাকেনা হচ্ছে।

বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৩ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৩ ডলারে পৌঁছায়।

মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল। ফলে এই অঞ্চলে সংঘাত বা জাহাজ চলাচলে বড় ধরনের বাধা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

বিশেষ করে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বাড়ায় সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হওয়ায় হরমুজ প্রণালিকে ঘিরে যেকোনো ধরনের অস্থিরতা তেলের বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত