টি-টোয়েন্টি দলে চমক

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০২:০৭ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে বড় চমক আব্দুল গাফফার সাকলাইনের অন্তর্ভুক্তি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার। টানা খেলার ধকল সামলাতে এই সিরিজের প্রথম দুই ম্যাচে দেখা যাবে না মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে। বিশ্রামে দেওয়া হয়েছে নাহিদ রানাকেও। সাকলাইনের পাশাপাশি পেস আক্রমণে যোগ করা হয়েছে ২৩ বছর বয়সী রিপন মন্ডলকে। ২০২৩ সালের এশিয়ান গেমসে খেলার অভিজ্ঞতা থাকলেও মূল জাতীয় দলে এই প্রথম ডাক পেলেন এই পেসার। দল : লিটন দাস, পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান, শেখ মেহেদী, নাসুম, রিশাদ, শরীফুল, তানজিম সাকিব, রিপন ম-ল,  সাইফউদ্দিন ও গাফফার সাকলাইন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত