ইডির তলবে হাজিরা নুসরাতের

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পিএম

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলবে হাজিরা দিলেন টলিউড অভিনেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য নুসরাত জাহান। ফ্ল্যাট প্রতারণা মামলায় কয়েকদিন আগে তাকে তলব করে তাকে সমন পাঠিয়েছিল ইডি। তার প্রেক্ষিতেই বুধবার (২২ এ্রপ্রিল) সকাল সাড়ে ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছান তিনি। 

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, অভিনেত্রী দিল্লিতে হাজিরা দিতে চেয়েছিলেন। কিন্তু সেই আবেদন মানা খারিজ হয়ে যায়। শেষ পর্যন্ত স্বামী অভিনেতা যশকে নিয়ে কলকাতায় ইডির দপ্তরেই আসেন তিনি। অভিনেত্রীর পরনে ছিল সাদা সালোয়ার-কামিজে, চোখে সানগ্লাস। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি নায়িকা। 

ইডি সূত্র মারফত জানা গেছে, ফ্ল্যাট প্রতারণা মামলায় নাম জড়িয়েছে সেভেন সেন্সের নামে একটি সংস্থার। যার অন্যতম কর্ণধার নুসরাত জাহান। সংস্থাটি রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রচুর টাকা নিয়েছিল, কিন্তু ফ্ল্যাট দেয়নি, এমনই অভিযোগ উঠেছে। এমনকি সেই টাকাও ফেরত পাননি ক্রেতারা। এই ঘটনাতেই নুসরাতের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। মামলাতে তলব করা হয়েছে অভিনেত্রীকে। 

অন্যদিকে, রেশন দুর্নীতির একটি বিশেষ সূত্র ধরে নুসরাত জাহানের নাম উঠে এসেছে। যখন বাংলাদেশ সীমান্ত দিয়ে দুর্নীতির গম পাচারের অভিযোগ উঠেছিল, সেই সময় বসিরহাটের সাংসদ ছিলেন নুসরাত। অভিযোগ, এই পাচারচক্রের কিছু আর্থিক লেনদেনের সঙ্গে অভিনেত্রীর যোগসূত্র থাকতে পারে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে নুসরাতের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত