দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। ২১ এপ্রিল সকাল আটটা থেকে আজ ২২ এপ্রিল সকাল আটটা পর্যন্ত এসব মৃত্যুর হয়।
বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত এক বার্তায় এতথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আর ৫ শিশুর মৃত্যু হয়েছে। এবং নতুন রোগীর সংখ্যা ১ হাজার ৩৫৮ জন।
এদিকে হামে আক্রান্ত শিশুদের জন্য সংসদে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। জানা যায়, ২ কোটি শিশুকে হামের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।