সরকারি হস্তক্ষেপে দেশে ফিরছেন পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবে আসা মাস্ক হজ গ্রুপ ট্রাভেল এজেন্সির ৩৩ জন ওমরা যাত্রী।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্দেশে আজ আটকে পড়া ভুক্তভোগী ওমরাযাত্রীদের হোটেলে গিয়ে দেখা করেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটর কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, জেদ্দা বাংলাদেশ হজ মিশনের কাউন্সেলর হজ্জ মো. কামরুল ইসলাম, কনস্যুলার এ এস এম সায়েম।
এ সময় হজ যাত্রীদের দ্রুত দেশে প্রত্যাবর্তনের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার কথা জানান কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি যেসব ওমরা যাত্রী সৌদি আরবে এসে ১৮ এপ্রিলের মধ্যে দেশে ফেরত না যাবার কারনে ভিসা জটিলতা ছিলেন, তাদের দ্রুত সমস্যা সমাধান করে ফেরত যাবার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
এছাড়া ভুয়া টিকেটের মাধ্যমে সৌদি আরবে নিয়ে এসে ওমরা যাত্রীদের সময় মত দেশে ফেরত যাওয়ার ব্যবস্থা না করায় সংশ্লিষ্ট মাস্ক হজ গ্রুপ এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ভুক্তভোগী ওমরা যাত্রীদের আশ্বস্ত করেন। ভবিষ্যতে যেসব ওমরাযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে ভ্রমণ করবেন অবশ্যই বৈধ ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। বহির বিশ্বে ভ্রমণের আগে অবশ্যই বৈধ ও সরকার অনুমোদিত লাইসেন্সধারীদের এজেন্সির মাধ্যমে ভ্রমণ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
এদিকে বিশেষজ্ঞ মহল মনে করছেন, বাংলাদেশের হজ ব্যবস্থাপনার হজ পোর্টাল এর মতে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ওমরা যাত্রীদের ভ্রমণের পূর্বে এজেন্সি তথ্য, হাজীদের পাসপোর্ট, মক্কা মদিনায় হোটেল বুকিং এবং বিমান টিকেট সবকিছু নিশ্চিত পূর্বক ওমরাযাত্রীরা ইমিগ্রেশন ত্যাগ করতে পারে। এজন্য উমরা যাত্রীদের নিকট থেকে কমপক্ষে পাঁচশত টাকা করে নিয়ে ওমরা কল্যাণ ফান্ড গঠন করার মাধ্যমে ওমরা পালন করতে এসে যে কোন দুর্যোগ কালীন সময়ে ওমরা যাত্রীদের সহায়তা করতে উল্লিখিত কল্যাণ ফান্ড থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। বর্তমানে এরকম কোন ফান্ড না থাকায় সৌদি আরব থেকে ভুক্তভোগীরা সরাসরি তেমন সহায়তা পাচ্ছে না। একটি ওমরা পোর্টাল তৈরি করার মাধ্যমে বাংলাদেশের ওমরা ব্যবস্থাপনাকে সরকারের নিকট জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা ।
ট্যাক্স ফ্রি নয় যতদিন এমপি, সরকারি গাড়ি চাই