উল্লাপাড়ায় ছাত্র বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা গ্রামের এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ওই মাদরাসার শিক্ষক শাহ জালালকে (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে। 

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা গ্রামে জনতার হাতে অবরুদ্ধ ওই শিক্ষককে পুলিশ আটক করে। 

গ্রেপ্তার শাহ জালাল উল্লাপাড়া উপজেলার বাহিমান গ্রামের আব্দুল হালিমের ছেলে। 

থানা পুলিশ ও এলাকাবাসি জানায়, উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা বাজারে ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের মার্কেটে একই গ্রামের নাসির শেখ নামের এক ব্যক্তি ভাড়া নিয়ে ইন্টারন্যাশনাল কওমি হেফজ মাদরাসা গড়ে তুলে ২ বছর ধরে পরিচালনা করে আসছেন। অভিযুক্ত শাহ জালাল ওই মাদ্রাসার একজন শিক্ষক। তার বিরুদ্ধে অভিযোগ, ওই মাদরাসা এক ১০ বছর বয়সী শিক্ষার্থীকে জোরপূর্বক অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপন করায় ওই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে সে তার পরিবারকে বিষয়টি জানায়। পরে ওই শিক্ষার্থীর অভিভাবক মাদরাসা পরিচালনা কমিটিকে বিষয়টি অবহিত করে। 

এ ঘটনাটি স্থানীয়রা জানার পর তারা উত্তেজিত হয়ে অভিযুক্ত শিক্ষককে সোনতলা গ্রামের ওই মাদরাসা অবরুদ্ধ করে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ওই শিক্ষককে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রূপুকর জানায়, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। বুধবার বিকেলে (২২ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত