তেল নিয়ে হাহাকার, সরকার বলছে সংকট নাই: জামায়াত আমির

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১০:০৭ পিএম

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে জ্বালানি সংকট নিয়ে আলোচনায় বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, তেল নিয়ে হাহাকার সরকার বলছে কোন সংকট নাই।

তিনি বলেন, বর্তমানে সারাদেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করছে। পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও জ্বালানি পাচ্ছে না। যার কারণে জনজীবনে বহুমাত্রিক সংকট দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনক বিষয় হলো, সারাদেশে তেলের জন্য হাহাকার চলছে, তখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা সংকটের কথা অস্বীকার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। সংকট নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ ও দ্রুত সমাধান অতি জরুরি বলে উল্লেখ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত