জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।

তিনি বলেন, মানবাধিকার কমিশন ও গুম কমিশনের বিষয়ে নানা প্রশ্ন রয়েছে। পাশাপাশি জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে, বিএনপি তার অঙ্গীকার অনুযায়ী সংশোধন করে বাস্তবায়ন করবে।

শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় যশোর জেলা আইনজীবী সমিতির মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, আমরা ব্যর্থ হলে বাংলাদেশ গভীর অন্ধকারের দিকে এগিয়ে যাবে। রাজনৈতিক অপসংস্কৃতি যদি আবার সামনে আসে এবং আমরা লক্ষ্যচ্যুত হই, তবে আগামী প্রজন্মের সামনে একটি অন্ধকার ভবিষ্যৎ হাতছানি দেবে, যা আমরা কোনোভাবেই চাই না।

মতবিনিময় সভার শুরুর আগে মন্ত্রী আইনজীবী সমিতির নতুন ভবনের নামফলক উন্মোচন করেন এবং বারের ভবন ও লাইব্রেরির উন্নয়নের জন্য ১৮ লাখ টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দেন।

​যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর-৫ আসনের এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত