দেড় বছরেই মেয়ের লাইভ শো, উচ্ছ্বসিত ‘দীপবি’

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ পিএম

বলিউডের আলোচিত তারকা দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের কোল আলো করে আসা ছোট্ট দুয়া পাড়ুকোন সিং-এর ঝুলিতে জমা হলো এক নতুন অভিজ্ঞতা। মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (NMACC) জীবনের প্রথম লাইভ শো উপভোগ করল দেড় বছরের দুয়া। সপরিবারে কাটানো এই বিশেষ মুহূর্তটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তারকা দম্পতি। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে রণবীর সিং নিজেই এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানান, দিনটি তাঁদের পরিবারের কাছে অত্যন্ত আবেগের এবং গুরুত্বপূর্ণ, কারণ এটিই ছিল দুয়ার দেখা জীবনের প্রথম লাইভ পারফরম্যান্স। বিশ্বের নানা প্রান্তের শিল্প ও সংস্কৃতিকে এক ছাদের তলায় নিয়ে আসার জন্য এবং এমন সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য তিনি সাংস্কৃতিক কেন্দ্রটিকে ধন্যবাদও জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত