‘ওরা চোখ দিয়ে রেপ করে’

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম

তৃণমূল ছেড়ে একসময় বিজেপিতে যোগ গিয়েছিলেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সেই সময় কঠোর ভাষায় তৃণমূল কংগ্রেসের সমালোচনাও করেন তিনি। ছাড়েননি মতা বন্দ্যোপাধ্য়ায়কেও। তবে পালা বদলের সঙ্গে সঙ্গে দল বদল রূপাঞ্জনার। যোগ দেন তৃণমূল কংগ্রেসে। সোমবার (২৭ এপ্রিল) ফেসবুকে এসে রূপাঞ্জনা দাবি করলেন , রীতিমতো ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে তাকে। 

রূপাঞ্জনা ভিডিওতে বলেন, ‘অভয়ার জন্য আপনারা তো রাত দখল করেছিলেন, তাই না? আমিও একজন নারী—তাহলে আমাকে এসব কথা কীভাবে বলেন?’—ভিডিয়োতে প্রশ্ন তুলেছেন রূপাঞ্জনা। তিনি আরও বলেন, ‘যাঁরা এ ধরনের মন্তব্য করছেন, তারা নিজেদের বাড়ির নারীদের কতটা সম্মান করেন? কতটা নিরাপত্তা দিতে পারেন? এই রাজ্যকে কি আপনারা আরেকটি উত্তরপ্রদেশ, মণিপুর বা গুজরাট বানাতে চান? সাহস থাকলে সামনে এসে বলুন।’ 

এমনকি রূপাঞ্জনার দাবি, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ায় তাঁকে শুধু কটূক্তির মুখেই পড়তে হয়নি, বরং ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। এমনকি ট্রোলারদের আক্রমণ থেকে তার বৃদ্ধা মাও রেহাই পাননি। ‘ওরা চোখ দিয়ে রেপ (ধর্ষণ) করে’, বলেন অভিনেত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত